পাওনা চাইতে গিয়ে স্বামী খেলেন মার, ধর্ষণের শিকার স্ত্রী

সাভার প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ০৯:৫৪আপডেট : ১২ জুলাই ২০২০, ২০:২৯

ধর্ষণ সাভারে পাওনা টাকা চাইতে গিয়ে ইটভাটার এক শ্রমিককে মারধর করা হয়েছে। আর তার স্ত্রীকে কৌশলে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এদিকে, আশুলিয়ায় এক কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে। এতে একজনকে আটক করা হয়েছে। দুই ঘটনায় সাভার মডেল ও আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। ধর্ষণের শিকার দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ ও আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু এ তথ্য জানান।

এজাহার থেকে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) দুপুরে সাভারের ভাকুর্তা মোগরাকান্দা এলাকায় একটি ইটভাটায় পাওনা বকেয়া মজুরির টাকা আনতে যান এক শ্রমিক। টাকা চাওয়ায় ইটভাটার শ্রমিকদের সরদার আলাউদ্দিন, তার দুই সহযোগী ওয়াহিদ ও শহিদ তাকে একটি বাগানে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে। পরে জুয়েল নামে আলাউদ্দিনের আরেক সহযোগী কৌশলে ওই শ্রমিকের স্ত্রীকে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে আলাউদ্দিন ও তার সঙ্গী শহিদুলের সহযোগিতায় ওয়াহিদ ও জুয়েল শ্রমিকের স্ত্রীকে ধর্ষণ করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

এ ঘটনায় ইটভাটা শ্রমিকদের সরদার আলাউদ্দিন (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসামি জুয়েল, ওয়াহিদ ও শহিদুল পলাতক। 

সাভার থানার ওসি সায়েদ জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার জনের মধ্যে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

অপরদিকে, আশুলিয়ায় নরসিংহপুর বুড়িরপাড় এলাকায় এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাতে ওই কিশোরী রাথরুমে যাওয়ার সময় বাইরে আগে থেকে ওঁৎ পেতে থাকা পোশাক কারখানার শ্রমিক রাসেল তাকে ধর্ষণ করে। 

আশুলিয়া থানার ওসি রিজাউল হক জানান, এ ঘটনায় মামলা করার পর রাসেলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের