সখীপুরের ইউএনও লিজা করোনায় আক্রান্ত

টাঙ্গাইল প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ১৬:০০আপডেট : ১২ জুলাই ২০২০, ১৮:০৮

ইউএনও আসমাউল হুসনা লিজা টাঙ্গাইলের সখীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইউএনও আসমাউল হুসনা লিজা শুরু থেকেই করোনা সংক্রমণ ঠেকাতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কেউ করোনা পজিটিভি হলে তার বাড়িতে তিনি নিজেই ফল নিয়ে যেতেন। উৎসাহ জোগাতেন করোনা রোগীকে। আজ এই মহামারি করোনা তার ঘরেই হানা দিয়েছে। প্রথমে তার স্বামী প্রকৌশলী ইসতিয়াক আহমেদ করোনা পজিটিভ হন। এরপর রবিবার তারও করোনা ধরা পড়ে। এই নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯ জন।
ডা. আবদুস সোবহান জানান, গত বৃহস্পতিবার ইউএনও’র স্বামীর করোনা পজিটিভ হয়। এরপর শুক্রবার ইউএনওসহ তার পরিবারের চার জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে রবিবার সকালে চার জনের মধ্যে ইউএনও’র নমুনায় করোনা পজিটিভ আসে। ইউএনও এবং তার স্বামী বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম