অনলাইন ক্লাস নিয়ে দ্বন্দ্ব, প্রধান শিক্ষককে আটকে রাখলো ছাত্ররা

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ১৮:১০আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৮:১৬

অনলাইন ক্লাস নিয়ে দ্বন্দ্ব, প্রধান শিক্ষককে আটকে রাখলো ছাত্ররা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনলাইনে ক্লাস করা নিয়ে দ্বন্দ্বে প্রধান শিক্ষককে ঘণ্টাব্যাপী স্কুলে আটকে রাখার ঘটনা ঘটেছে। বিক্ষুদ্ধ ছাত্ররা প্রধান শিক্ষককে স্কুলে আটকে রেখে গেইটে তালা ঝুলিয়ে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

শনিবার (১৮ জুলাই) গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কুলের ছাত্র-ছাত্রীরা জানায়, বেলা ১১টার দিকে স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বিশ্বাস স্কুলের অনলাইন ক্লাস নেওয়া বিষয়ে আলোচনার জন্য ছাত্রদের স্কুলে ডাকেন। ছাত্ররা স্কুলে হাজির হলে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনায় বসে। এই সময় বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য দেখা দেয়। এছাড়া ছাত্রদের সঙ্গে প্রধান শিক্ষকের পূর্বেও মতবিরোধ থাকায় ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে ছাত্ররা স্কুলের গেটের সামনে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয়। ছাত্ররা স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে প্রধান শিক্ষককে স্কুলের মধ্যে অবরুদ্ধ করে রাখে।

পরে খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার এবং স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান খালিদ হোসেন সেখানে উপস্থিত হন। তারা স্কুলের ছাত্র এবং বিশিষ্টজনদের নিয়ে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন।

এই বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খালিদ হোসেন সাংবাদিকদের জানান, ছাত্র ও শিক্ষদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। এই নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান