সিংগাইরে চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ১৮:১৫আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৮:১৫

মেয়াদোত্তীর্ণ ওষুধ মানিকগঞ্জের সিংগাইরে চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। জেলা প্রশাসক এস এম ফেরদৌস এর নির্দেশনায় সোমবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সিংগাইর উপজেলার ইসলাম নগর, জয়মণ্ডপ ও ভূমদক্ষিণ বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা ও কয়েকজন আনসার সদস্য এ সময় তিনি মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ভাই ভাই ফার্মেসিকে ২৫ হাজার টাকা, মাসুদ ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ চিপস ও কোমলপানীয় বিক্রি করায় আব্দুল কাদির স্টোরকে ১০ হাজার টাকা, এক দিন আগের তৈরি গ্রিলসহ বাসি খাবার বিক্রিয় করায় তোয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৪৩ ধারায় এই জরিমানা করা হয়।    

এই দোকানটিতে অভিযান চালানো হয় এ সময় আসাদুজ্জামান রুমেল মূল্য তালিকা প্রদর্শন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে সতর্ক করেন বেশ কিছু প্রতিষ্ঠানকে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী