মার্কেটের ছাদ থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ২২:২৩ আপডেট : ১২ আগস্ট ২০২০, ২২:২৩

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মসজিদের মার্কেটের ছাদ থেকে ঔষধের দোকানের কর্মচারী সাইফুল ইসলাম (২০) নামে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকাল চারটার দিকে গোপালদী বাজারের বড় জামে মসজিদ মার্কেটের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম বিশনন্দী এলাকার প্রবাসী ওসমান গণির ছেলে ।
গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজহার হোসেন জানান, উলুকান্দি পূর্বপাড়া এলাকার ঝালমুড়ি বিক্রেতা বাতেন মুন্সি তার মেয়ের ঘরের নাতি সাইফুল ইসলামকে বাড়িতে রেখে বড় করেছেন। বেশ কিছুদিন ধরে সাইফুল ইসলাম এ মসজিদ মার্কেটের নিচতলায় মনির হোসেনের মনির ফার্মেসিতে কাজ করতো। তিনি জানান, নিহত সাইফুলের গলা ধারালো অস্ত্র দিয়ে জবাই করা ও দুই হাত কাটা রয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সাইফুল ইসলাম বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়ে আসে। কিন্তু রাতে আর বাড়ি ফিরেনি। বুধবার বিকালে তার কর্মস্থল মনির ফার্মেসির দ্বিতীয় তলার ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
তবে মনির ফার্মেসির মালিক মনির হোসেন জানান, সাইফুল ইসলাম ঈদের আগের দিন ছুটি নিয়ে যায়। সে এখন পর্যন্ত তাদের দোকানে কাজে যোগ দেয়নি।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দেশের ৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স: তথ্য প্রতিমন্ত্রী
দেশের ৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স: তথ্য প্রতিমন্ত্রী
দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি গুদাম থেকে পাচার হলো ৫ টন চাল, ব্যবসায়ী বললেন প্রশাসনিক কর্মকর্তার কথা
সরকারি গুদাম থেকে পাচার হলো ৫ টন চাল, ব্যবসায়ী বললেন প্রশাসনিক কর্মকর্তার কথা
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী