ভাতিজির বিয়েতে ফাঁকা গুলি, ফেসবুকে সমালোচনার ঝড়

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০২০, ০০:১২আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০৫:৫১

ফাঁকা গুলি ছুড়ছেন কাবুল শেখ গোপালগঞ্জে ভাতিজির বিয়েতে সাটারগানের ফাঁকা গুলি ছুঁড়ে উল্লাস করেন চাচা মো. কাবুল শেখ। কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের বিয়েতে ঘটনাটি ঘটে গত ৩ আগস্ট।
ফাঁকা গুলি করার সেই ভিডিওটি শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুকে আপলোড করেন কাবুল। ক্যাপশনে লিখেন, ‘ভাতিজির বিয়েতে বন্দুক ফুটিয়ে আনন্দ উৎসব।’ ৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে কাবুল সাটারগান দিয়ে এক রাউন্ড গুলি বর্ষণ করে আনন্দ প্রকাশ করছেন। এ নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, ৩ আগস্ট কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের বিয়ে হয় পাশবর্তী চৌরখুলী গ্রামের এস্কেন্দর ভূঁইয়ার ছেলে সবুজ ভূঁইয়ার সঙ্গে। বিয়ের দিন বর আসার পর কাবুল সাটারগান দিয়ে ফাঁকা গুলিটি ছোড়েন।
কাবুল শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দুকটি বীর বিক্রম হেমায়েত উদ্দিনের। হেমায়েত উদ্দিনের মৃত্যুর পর তার ছেলে নান্নু শেখ তার নামে লাইসেন্স করে বন্দুকটি রেখেছেন। এটি বৈধ অস্ত্র। ভাই নান্নু শেখের মেয়ের বিয়েতে আনন্দ করার জন্য এক রাউন্ড গুলি ফুটিয়েছি মাত্র।

কাজ‌টি বৈধ হ‌য়ে‌ছে কিনা এমন প্র‌শ্নের জবা‌বে না জানার ভুল ব‌লে স্বীকার ক‌রে তিনি বলেন, আমি গরিব মানুষ। না বুঝে কাজটি করেছি। আমি যাতে বিপদে না পড়ি সেদিকে খেয়াল রাখবেন। ভিডিওটি তিনি ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছেন বলেও জানান। বলেন ভুলের জন্য তাকে যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

/আরআইজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী