বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

কম্পিউটার চুরির তদন্ত কমিটির এক সদস্যকে অব্যাহতি

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২০, ০১:০৭আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০১:০৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যায়, গোপালগঞ্জ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যায়ের কম্পিউটার চুরির ঘটনায় গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির সদস্য পদ থেকে সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলামকে অব্যহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে হাতে পাওয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কম্পিউটার চুরি বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. নুরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দুই দিন বাকি থাকতেই এক সদস্যকে অব্যহতি দেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ওই চিঠিতে সহকারী রেজিস্ট্রার ও তদন্ত কমিটির সদস্য মো. নজরুল ইসলামকে জানানো হয়েছে যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যায়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কম্পিউটার চুরি বিষয়ক তদন্ত কমিটির কার্যক্রম সকল প্রশ্নের উর্ধ্বে রাখার স্বার্থে কমিটির বাকি ছয় সদস্যের মতামতের ভিত্তিতে তাকে অব্যহতি দেওয়া হলো।

অব্যাহতি পাওয়া সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলামের জানান, তিনি এখন পর্যন্ত চিঠি হাতে পাননি। চিঠি হাতে পাওয়ার পর মন্তব্য করবেন।

উল্লেখ্য, ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলা নং-২০।

ইতোমধ্যে পুলিশ কম্পিউটার চুরির ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাসরুল ইসলাম পনি শরীফসহ সাত জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। ‌এছাড়া চুরি যাওয়া ৪৯টি কম্পিউারের মধ্যে ৩৪টি ঢাকার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করে পুলিশ।

 

/আরআইজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের