টাঙ্গাইলে সড়ক-ব্রিজ ভেঙে পৌনে তিনশ’ কোটি টাকার ক্ষতি

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ আগস্ট ২০২০, ০৮:০৯আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৮:০৯

ভেঙে যাওয়া ব্রিজ টাঙ্গাইলে এ বছরের বন্যায় এলজিইডি’র আওতায় সড়ক, ব্রিজ ও কালভার্ট ভেঙে প্রায় পৌনে তিনশ’ কোটি টাকার ক্ষতি হয়েছে। টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলার মধ্যে ১১টি উপজেলায় ৩২৮টি রাস্তা, ৭৩টি ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাসাইল উপজেলায় ৪০টি রাস্তা ও ব্রিজ, ৭টি কালভার্ট; সখীপুরে ৮টি রাস্তা ও ১০টি কালভার্ট; মির্জাপুরে ২৫টি রাস্তা ও ১১টি ব্রিজ-কালভার্ট; দেলদুয়ারে ৭১টি রাস্তা ও ১৩টি ব্রিজ-কালভার্ট; ভূঞাপুরে ২৫টি রাস্তা ও দুইটি ব্রিজ-কালভার্ট; নাগরপুরে ৩৬টি রাস্তা ও ৫টি ব্রিজ-কালভার্ট; কালিহাতীতে ১৯টি রাস্তা ও ৫টি ব্রিজ-কালভার্ট; ঘাটাইলে ৩৪টি রাস্তা ও ৫টি ব্রিজ-কালভার্ট; গোপালপুরে ১০টি রাস্তা ও ৫টি ব্রিজ-কালভার্ট; টাঙ্গাইল সদরে ৩৮টি রাস্তা ও ৩টি ব্রিজ-কালভার্ট এবং ধনবাড়ী উপজেলায় ২২টি রাস্তা ও ৭টি ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের ক্ষয়ক্ষতির পরিমাণ দুইশ’ ছেষট্টি কোটি তেতাল্লিশ লাখ ১৭ হাজার টাকা।

ভেঙে যাওয়া সড়ক নির্বাহী প্রকৌশলী মো. গোলাম আজম বলেন, ‘বন্যায় জেলার ১২টি উপজেলার মধ্যে ১১টি উপজেলায় ৩২৮টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে; যার দৈর্ঘ্য প্রায় সাড়ে ১৩শ’ কিলোমিটার। এছাড়াও ৭৩টি ব্রিজ ও কালভার্টের ক্ষতি হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার।’ 

ক্ষতিগ্রস্ত রাস্তা ও ব্রিজ-কালভার্টের কাজ শুরুর ব্যাপারে তিনি বলেন, ‘একটি পূর্নবাসন প্রকল্প লাগবে। সাধারণত যেগুলো হয়তো ছোটখাটো ক্ষতি হয়েছে, বড় ক্ষতি হয়নি; সেগুলো আমরা সার্ভে করা শুরু করেছি। খুব দ্রুতই আমরা কিছু রাস্তার অনুমোদন পেয়ে যাবো। এরপর টেন্ডার কার্যক্রম শেষ করে ডিসেম্বর নাগাদ কাজ শুরু করতে পারবো।’  

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত