এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০

জাপানের আইচি-নাগোয়ায় আজ শুরু হয়েছে ২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি স্বাগতিক জাপান ও আফগানিস্তান। ৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা।

ক্রিকেটের এই আসর ঘিরে থাকছে ১০ দলের লড়াই। এবার জানুন গুরুত্বপূর্ণ সব তথ্য।

শুরু কবে, খেলবে কারা?

পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত।

১০টি দল অংশ নেবে। টেস্ট মর্যাদাপ্রাপ্ত সদস্য দেশগুলোর মধ্যে সরাসরি জায়গা পেয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এরপর ২০২৬ এশিয়ান গেমস বাছাই পর্ব থেকে জায়গা করে নিয়েছে হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমান। বাছাই পর্বটি অনুষ্ঠিত হয়েছিল গত জুনে। আর স্বাগতিক হিসেবে সরাসরি সুযোগ পেয়েছে জাপান। ২০২৩ সালের এশিয়ান গেমসেও খেলেছিল তারা। সেবার গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতেছিল এবং একটি হেরেছিল।

কেমন হবে টুর্নামেন্টের ফরম্যাট?

কম র‌্যাঙ্কিংয়ের ছয় দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এই পর্বে রয়েছে শুধু আফগানিস্তান। দুই গ্রুপে তিনটি করে দল থাকবে। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে কোয়ার্টার-ফাইনালে।

অন্য চার টেস্ট খেলুড়ে দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে।

২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে নকআউট পর্ব। কোয়ার্টার-ফাইনালের পর হবে সেমিফাইনাল। ৩ অক্টোবর একই দিনে হবে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। 

এশিয়ান গেমসে সর্বশেষ কবে পুরুষদের ক্রিকেট হয়েছিল?

এশিয়ান গেমসে প্রথমবার ক্রিকেট যুক্ত হয় ২০১০ সালে। পুরুষ ও নারী দুই বিভাগেই সেবার ক্রিকেট হয়েছিল। পুরুষদের ফাইনালে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে সোনা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ ও ২০২৩ সালের এশিয়ান গেমসেও ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে।

হাংঝুতে ২০২৩ সালের আসরে সোনা জিতেছিল ভারত। সেটিই ছিল এশিয়ান গেমসে তাদের প্রথম অংশগ্রহণ। এর আগে সূচিগত জটিলতার কারণে আগের দুটি আসরে অংশ নেয়নি তারা।

২০২৩ সালের ফাইনাল অবশ্য বৃষ্টিতে পরিত্যক্ত হয়। কোনও ফল না হওয়ায় র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল হিসেবে ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে আফগানিস্তানকে হারিয়ে নয়, বরং শ্রেয়তর র‌্যাঙ্কিংয়ের কারণে সোনা পেয়েছিল ভারত।

এবার বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে কী হবে?

আগের আসরের মতো এবারও একই নিয়ম কার্যকর থাকবে। নকআউট পর্বের কোনও ম্যাচ পরিত্যক্ত হলে এবং কোনও ফল বের করা সম্ভব না হলে আইসিসির অফিসিয়াল টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সব ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে। এটি নাগোয়ার উপকণ্ঠে অবস্থিত। এই ভেন্যুতেই এশিয়ান গেমসের নারী ক্রিকেট ম্যাচগুলোও অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের ম্যাচ কবে?

২৪ সেপ্টেম্বর জাপান-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে পুরুষ ক্রিকেটের লড়াই। আর বাংলাদেশের অভিযান শুরু হবে ২৯ সেপ্টেম্বর সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে। প্রতিপক্ষ হবে গ্রুপ পর্ব পার হয়ে আসা একটি দল। ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। 

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
আইপিএল নিলামের ভেন্যু চূড়ান্ত, এবার গোয়া
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের জায়গায় আলিস
এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন লিটনের
সর্বশেষ খবর
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
মেরিন ড্রাইভ পেরিয়ে প্রকৃতির কাছে, ইনানী জাতীয় উদ্যান ভ্রমণ
মেরিন ড্রাইভ পেরিয়ে প্রকৃতির কাছে, ইনানী জাতীয় উদ্যান ভ্রমণ
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত