গোপালগঞ্জ সদরের ইউএনও করোনায় আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ১৫:৫১আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৬:০৭

ইউএনও মো. সাদিকুর রহমান খান গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদিকুর রহমান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আছাদুজ্জামান এ তথ্য জানান।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছাদুজ্জামান ইউএনও’র নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন।

করোনার শুরু থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান খান করোনায় মৃত একাধিক ব্যক্তির দাফন ও দাহ কাজে অংশ নেন।  

সাদিকুর রহমান খান বলেন, ‘করোনা ও বন্যা মোকাবিলায় আমাকে প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনে যেতে হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণসহ সরকারি নানা কাজ করতে হয়েছে। বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে স্বাস্থ্য-সচেতন থাকা এবং করোনার ভয় না করে সামাজিক দূরত্ব বজায় রাখতে সার্বক্ষণিক পরামর্শ দিয়েছি। কখনও হাত-পা গুটিয়ে বসে থাকিনি।’

তিনি আরও জানান, তিনি চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ সেবক করছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের