পদ্মায় মিললো ২৫ কেজির বাঘাআইড় ও ১০ কেজির রুই

রাজবাড়ী প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৯

পদ্মায় মিললো ২৫ কেজির বাঘাআইড় ও ১০ কেজির রুই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে শরীফ ও শাহিন হলদার নামে দুই জেলের জালে ১০ কেজি ওজনের রুই ও ২৫ কেজি ওজনের বাঘাআইড় মাছ ধরা পড়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে মাছগুলো ধরা পরে। পরে সকালে দৌলতদিয়া ঘাটের মাছের আড়তে মাছ দুটি বিক্রির জন্য ডাকে উঠে।
এ সময় দৌলতদিয়া ৫ নং ফেরীঘাটের শাকিল সোহান মৎস আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ১৭ হাজার টাকায় রুই ও ২৫ হাজার টাকায় বাঘাআইড় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে শরীফ হলদার জাল ফেলে ১০ কেজি ওজনের রুই ও শাহিন হালদার ২৫ কেজি ওজনের একটি বাঘাআইড় মাছ ধরেন।
পরে সকালে তারা মাছ দুটি আড়তে বিক্রির জন্য আনেন। এ সময় ১৭শ টাকা কেজি দরে ১৭ হাজার টাকায় রুই ও এক হাজার টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় বাঘাআইড় মাছটি কিনে নেন তিনি। পরে ১২শ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বাঘাইড় মাছ বিক্রি করেন। রুই মাছটি ১৮শ টাকা কেজি দরে বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পদ্মা নদীর পানি কমতে থাকায় মাঝে মধ্যেই এখন বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রুমিন ফারহানার আবেদন
এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রুমিন ফারহানার আবেদন
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
 ১০ গোলে হেরে কোচ বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না’
 ১০ গোলে হেরে কোচ বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না’
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা