পাগলার সেই শীর্ষ সন্ত্রাসী মীরু গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২০, ২২:১৫আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২২:১৫

সন্ত্রাসী মীর হোসেন মীরু ওরফে ল্যাড়া মীরু

গত ১২ অক্টোবর নারায়ণগঞ্জের পাগলা এলাকায় একটি মানববন্ধন কর্মসূচি শেষে ডিবি পুলিশের এক সদস্যের সঙ্গে দুর্ব্যবহার ও প্রকাশ্যে হুমকি দেন পাগলা শিল্পাঞ্চলের ত্রাস ও ফতুল্লা থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মীরু ওরফে ল্যাড়া মীরু। সেই ঘটনার ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই মীরুকে এবার গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে পাগলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ চৌধুরি।

তিনি জানান, সন্ত্রাসী মীর হোসেন মিরুর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ১৫টি মামলা রয়েছে।
ফতুল্লা থানার ওসি আসলাম হোসন জানান, মিরুর বিরুদ্ধে ফতুল্লা থানায় বিদ্যুৎ আইনে একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া সে ফতুল্লা থানা পুলিশের একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দাঙ্গাহাঙ্গামা, চাদাঁবাজি হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। ওই সব মামলায় সে জামিনে রয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, সন্ত্রাসী মীর হোসেন মীরু ২০০৯ সালে দিকে পায়ে গুলিবিদ্ধ হয়। পরে অপারেশন করে তার দুই পা কেটে ফেলতে হয়। তারপর থেকে সে হুইল চেয়ারে বসে চলাফেলা করে। হুইল চেয়ারে বসেও মীরু এলাকায় তার সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন। এলাকায় কেউ নতুন বাড়ি নির্মাণ করলে বা জায়গা কিনলে মীরুকে বা তার বাহিনীকে চাঁদা না দিয়ে পারে না। মীরু বাহিনীর কাছে আগ্নেয়াস্ত্র থাকার কারণে ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের