উল্টো পথে মোটরসাইকেল: পিকআপের ধাক্কায় চালক নিহত

নারায়ণগঞ্জ প্র‌তি‌নি‌ধি
২৬ অক্টোবর ২০২০, ১৮:১৯আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৮:১৯

মোটরসাইকেল দুর্ঘটনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে উল্টো পথে যাওয়া এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ সময় চালকের পেছনে থাকা আরোহী আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) বেলা ৩টার দিকে উপ‌জেলার পূর্বাচল উপশহরের তিনশ’ ফুট সড়কের ভূঁইয়া বাড়ি ৫ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল মামুন খিলক্ষেত পিংক সিটি এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল মোল্লা জানান, সোমবার বেলা ৩টার দিকে উল্টোপথে যাওয়া মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় পিকআপভ্যানটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আহত অপর আরোহীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে র‍্যাব-১ (সিপিসি-৩) পিকআপভ্যানটি জব্দ করেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের