শ্রীপুরে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২০, ২০:৫৩আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২০:৫৩

জুতা কারখানায় আগুন গাজীপুরের শ্রীপুরে রানার ফুটওয়্যার কারখানায় (জুতা তৈরির কারখানা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৬) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার টেংরা বাজার এলাকায় রানার ফুটওয়্যার কারখানার পরিত্যক্ত মালামালের গুদামে আগুনের সূত্রপাত হয়। মাওনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়া রাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের গাড়ি মিয়া রাজ জানান, উপজেলার টেংরা বাজার এলাকার রানার ফুটওয়্যার কারখানার পরিত্যক্ত মালামালের গুদামে বিকাল পৌনে ৪টার দিকে আগুনের সূত্রাপাত হয়। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ও গাজীপুর সদর স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ জানান, আগুনে গুদামের পরিত্যক্ত মালামাল এবং লেমিটেশন সেডে থাকা মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় করা সম্ভব হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী