ধর্ষণ মামলার আসামির পক্ষ নেওয়ায় পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ২৩:১৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২৩:১৬

পুলিশ বগুড়ার ধুনটে ধর্ষণ মামলার আসামিকে সহযোগিতা এবং অভিযোগকারীকে অসহযোগিতা করায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) কে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) জেলা পুলিশ সুপারের নির্দেশে এসআই আহসানুল হককে প্রত্যাহার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ১৬ জুলাই সকালে আসামি রানা স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বাবুর সহযোগিতায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে। ছাত্রীর মা ১২ আগস্ট ধুনট থানায় মাসুদ রানা, ইউপি সদস্য ফজলুল হক বাবু, আবদুল হাই, আবদুল মান্নান, রুবেল হোসেন, সাথী খাতুন ও রুবিয়া খাতুনের বিরুদ্ধে মামলা করেন। পরে স্বজনরা গত ২৫ সেপ্টেম্বর ছাত্রীকে সিরাজগঞ্জের চান্দাইকোনা থেকে উদ্ধার করেন। পরে ধুনট থানা পুলিশ ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করায়। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের সত্যতা পাওয়া যায়।

ছাত্রীর মা ও মামলার বাদী অভিযোগ করেন, মামলা দায়েরের প্রায় তিন মাস অতিবাহিত হলেও তদন্তকারী কর্মকর্তা এসআই আহসানুল হক আসামিদের কাউকে গ্রেফতার করেনি। উল্টো বাদীকে ইউপি সদস্য ফজলুল হকের নাম গোপন করতে নির্দেশ দেন। অশ্লীল ভাষায় গালিগালাজ ও মামলা তুলে নিতে সাদা কাগজে স্বাক্ষর নেন।

পরে বিষয়টি বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিষয়টি জানতে পেরে তদন্তকারী কর্মকর্তা আহসানুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন। তবে আহসানুল কবির এই অভিযোগ অস্বীকার করেছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের