ফরিদপুরের আদালত থেকে জামিন পেলেন নিক্সন চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২০, ১৬:০৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৬:০৬

আদালতে নিক্সন চৌধুরী নির্বাচন কমিশনের দায়েরকৃত মামলায় ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পেয়েছেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিুবুর রহমান নিক্সন চৌধুরী। চরভদ্রাসন উপজেলা পরিষদ উপ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করেছিল ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

এই মামলায় উচ্চ আদালতে হাজির হয়ে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন এমপি নিক্সন চৌধুরী। আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এমপি নিক্সনের কৌশলীগণ। আদালত দুই পক্ষের শুনানি শেষে ২ হাজার টাকা বন্ডের বিপরীতে নিক্সন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত থেকে বের হয়ে তাৎক্ষণিকভাবে এক প্রতিক্রিয়ায় নিক্সন চৌধুরী জানান, আইন তার নিজস্ব গতিতে চলে, আমি আইনের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মামলার নিস্পত্তি হবে। আমি লুঙ্গি, গামছা সঙ্গে নিয়েই এসেছিলাম। আদালত যদি জামিন না দিতেন জেলে চলে যেতাম। আমি রাজনীতি করি, রাজনীতি করলে জেলে যাওয়া স্বাভাবিক।

চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ নির্বাচন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এখানেও আমরা আইনি লড়াই করবো। প্রেসিডিয়াম মেম্বার নিক্সন আর সাংসদ নিক্সন কি একই রকম এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রেসিডিয়াম মেম্বার হওয়ার পরে দায়িত্ব বেড়ে গেছে। সারা দেশব্যাপী যুবলীগকে সংগঠিত ও শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের