শ্রীপুরে অটোরিকশার চাপায় শিশু নিহত

গাজীপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ২০:২৭ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২০:২৭

শ্রীপুরে অটোরিকশার চাপায় শিশু নিহত গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার চাপায় এক শিশু নিহত ও অটোচালক আহত হয়েছেন। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শ্রীপুর পৌরসভার আনসার রোডের (বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন) স্থানে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু সাঈম হোসেন (৭) কেওয়া পূর্বখণ্ড এলাকার ইসমাইল হোসেনের ছেলে। গুরুতর আহত অটোচালক রিপনকে ময়মনসিংহ মেডেক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, শিশু সাঈম সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় শ্রীপুরগামী প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি শিশুর ওপরে উঠে পড়ে। এতে অটো উল্টে গিয়ে শিশু সাঈম ও চালক রিপন আহত হয়। স্থানীয়রা সাঈমকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অটোচালক রিপনকে ময়মনসিংহ মেডেক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেরুর ৮৪ কোটি ডলারের বন্দর প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত
পেরুর ৮৪ কোটি ডলারের বন্দর প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত
সচিবালয়ে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিয়ন্ত্রণে
সচিবালয়ে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিয়ন্ত্রণে
কাদের মির্জা ও তার গৃহিণী স্ত্রীর অবৈধ সম্পদের খোঁজ পেলো দুদক
কাদের মির্জা ও তার গৃহিণী স্ত্রীর অবৈধ সম্পদের খোঁজ পেলো দুদক
ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না