কারখানার গর্তের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

নরসিংদী প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২০, ২০:৩৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২০:৩৮

কারখানার গর্ত

নরসিংদীর পাঁচদোনায় নানার বাড়িতে বেড়াতে এসে নির্মাণাধীন একটি কারখানার বালু ভরাটের পানির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার পাঁচদোনার তুলসীপুরস্থ পারিজা ও আসরিয়া নামক কারখানার গর্তে এ দুর্ঘটনা ঘটে।
শেখেরচর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো-শিবপুর উপজেলার ভিটিপাড়া এলাকার আবুল কালামের ছেলে ইউসুফ (১১) ও সদর উপজেলার মধ্যশীলমান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাহাদৎ (১১)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিজা ও আসরিয়া নামক দুটি কারখানা স্থাপনের জন্য যৌথভাবে তাদের জায়গায় ড্রেজার পাইপের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছিল। বালু ভরাটের ওই স্থানটি চারপাশে দেয়াল বেষ্টিত থাকলেও দুপুরে স্থানীয় দুই শিশু ইউনুছ ও সোহান তাদের গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসা অপর দুই শিশু ইউসুফ ও শাহাদৎকে নিয়ে দেয়াল টপকিয়ে বালু ভরাটস্থলে ঢুকে পড়ে। এ সময় চার শিশু খেলার ছলে বালুর পানিতে সৃষ্ট গর্তে গোসল করতে নামে। ইউনুছ ও সোহান উঠে আসতে সক্ষম হলেও ইউসুফ ও শাহাদৎ পানিতে তলিয়ে যায়। পরে ইউনুছ ও সোহান ঘটনাটি স্বজনদের জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অপর দুই শিশু ইউসুফ ও শাহাদতের লাশ উদ্ধার করে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের