স্কুলছাত্রীকে ধর্ষণের সময় মুখ চেপে হত্যা: দুই জনের মৃত্যুদণ্ড

মাদারীপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২১, ১৪:১০আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৪:১০

মাদারীপুরে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রী রাবেয়া আক্তার রিয়াকে ধর্ষণের সময় মুখ চেপে হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মত দিলরুবা সুলতানা।

মামলার ৮ বছর পর দীর্ঘ শুনানি শেষে এ রায় দেওয়া হলো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাহমুদুল হাসান মধু ও মিলন মোল্লা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ২০১২ সালের ২৬ নভেম্বর বিকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার শ্রীনদী এলাকার গাউস মুফতির মেয়ে কোটবাড়ি-শ্রীনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তার রিয়াকে (৮) হত্যা ও ধর্ষণ করা হয়। পরের দিন সকালে শ্রীনদী উত্তরকান্দি জামে মসজিদের পাশে নদীর পাড় থেকে রিয়ার লাশ উদ্ধার করা হয়। এরপর ৩০ নভেম্বর দুপুরে তাকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে একই গ্রামের জালাল মোল্লার ছেলে মিলন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও আদালতকে দেওয়া স্বীকারোক্তিতে আসামিরা জানায়, প্রথমে রিয়াকে মুখ চেপে জঙ্গল নিয়ে যায় তারা। ধর্ষণের সময় রিয়া নিস্তেজ হয়ে পড়ে অর্থাৎ মারা যায়। এরপর মৃত রিয়াকে ধর্ষণ করে তারা। এ ঘটনায় জড়িত আসামিদের ফাঁসির দাবিতে তখন বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী।

দীর্ঘ তদন্ত শেষে আসামি মাহমুদুল হাসান মধু ও মিলন মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা।

মাদারীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘নৃশংসভাবে শিশু রিয়া ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামির ফাঁসির আদেশ হয়েছে। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের