নৌযানের ধাক্কায় ট্রলার থেকে পড়ে ব্যবসায়ী নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ১৪:৩৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৪:৩৯

মুন্সীগঞ্জের সদরের মিরেশ্বরাই এলাকায় ধলেশ্বরী নদীতে নৌযানের ধাক্কায় পণ্যবাহী ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে এক কাঁচামাল ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ কাঁচামাল ব্যবসায়ী মো. জয়নাল (৩৮)। তিনি মৃত আইয়ুব আলী মুন্সীর ছেলে।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আতিক বলেন, ট্রলারে করে সবজি নিয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর ফেরিঘাট থেকে নারায়গঞ্জে যাচ্ছিলেন ছয় জন কাঁচামাল ব্যবসায়ী। পথে একটি নৌযান তাদের ট্রলারকে ধাক্কা দিলে ব্যবসায়ী জয়নাল নদীতে ছিটকে পড়ে। পাঁচ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জয়নাল নিখোঁজ হন। তাকে উদ্ধার করতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা আতিক আরও জানান, ট্রলারটি তাদের জিম্মায় আছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের