কালিহাতীতে আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ০২:৩৩আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০২:৩৩

টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারসহ তার পক্ষের চার জন আহত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বল্লভবাড়ি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, তার ছেলে ওবায়দুল ইসলাম তালুকদার, মোমিন তালুকদার ও শহিদুল ইসলাম।

ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, সভাপতি পদে আমিসহ চারজন প্রার্থী ছিলাম। এমপি সাহেব ও জেলা-উপজেলা নেতৃবৃন্দ সভাপতি প্রার্থীদের ঐকমত্যে পৌঁছানোর কথা বলেন, কিন্তু সম্মানিত কাউন্সিলররা ভোট করার দাবি জানান। এক পর্যায়ে হৈ-হুল্লোড় শুরু হয়ে গেলে নেতৃবৃন্দ সম্মেলন স্থগিত ঘোষণা করে চলে যাওয়ার সময় পেছনে থাকা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের ওপর আব্দুল হাইয়ের লোকজন অতর্কিতে হামলা চালায়।’

আব্দুল হাইয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কাউন্সিলররা সভাপতি নির্বাচনের বিষয়টি নেতৃবৃন্দের ওপর ছেড়ে দেয়। এসময় চেয়ারম্যান-এমপি মহোদয়সহ নেতৃবৃন্দকে অপমান করে কাউন্সিলরদের ওপর মোবাইল দিয়ে ঢিল ছুঁড়লে কিছু উত্তেজিত কাউন্সিলর তার ওপর চড়াও হয়। এসময় কয়েকজন আহত হন।’

স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, ‘সম্মেলনের ১ম অধিবেশন শেষে ২য় অধিবেশন ভালোভাবেই চলছিল। কাউন্সিলর তালিকা নিয়ে জটিলতা দেখা দিলে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি সম্মেলন মুলতবি ঘোষণা করেন। আমরা চলে আসার পর কিছু সমস্যার সৃষ্টি হয়।’

/টিএন/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান