পাগলা মসজিদের দানবাক্সে মিললো আড়াই কোটি টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২১, ১৮:৪৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৮:৪৮

এ যাবতকালের সর্বোচ্চ দান মিলেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। করোনা পরিস্থিতিতে এবার ৫ মাস ৪ দিন পর খোলা হল ৮টি সিন্দুক। সিন্দুকে মিলেছে নগদ ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা।

শনিবার (২২ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্লাহ আল মাসউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলেছে স্বর্ণালঙ্কারও

তিনি জানান, সকাল ১০টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৮টি সিন্দুক খোলা হয়। প্রথমে দানসিন্দুক থেকে টাকা বস্তায় ভরা হয়। এবার সবচেয়ে বেশি ১৪ বস্তা টাকা জমা হয়েছে সিন্দুকে। পরে বস্তা খুলে শুরু হয় টাকা গণনার কাজ। এসময় নগদ টাকা ছাড়াও বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও বেশ কিছু স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।

টাকা গণনায় স্বাস্থ্যবিধি মেনে মসজিদ মাদরাসার ছাত্র-শিক্ষক ছাড়াও রূপালী ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।

চলছে টাকা গণনা

সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের সিন্দুক খোলা হয়। করোনাভাইরাসের কারণে এবার ৫ মাস ৪ দিন পর খোলা হয়েছে। এর আগে সর্বশেষ গত ২০২০ সালের ২২ আগস্টে সিন্দুক খোলা হয়েছিল। তখন এক কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭১ টাকা পাওয়া গিয়েছিল।

নগদ টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার ছাড়াও প্রতিদিনই অসংখ্য মানুষ মসজিদে গবাদিপশু, হাঁস-মুরগিসহ বিভিন্ন জিনিসপত্র দান করেন।

পাগলা মসজিদ

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী