অটোবাইকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এনজিওকর্মী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ১৬:৪১আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৬:৪১

মানিকগঞ্জের ঘিওরে অটোবাইকের সঙ্গে ধাক্কা লেগে ফরহাদ হোসেন (৪২) নামে মোটরসাইকেল আরোহী এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংজুড়ি ইউনিয়নের বাইলজুড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ ওই গ্রামের তফেল উদ্দিনের ছেলে। তিনি একটি এনজিওতে চাকরি করতেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন ফরহাদ হোসেন। এ সময় রাস্তার পাশে থেমে থাকা একটি অটোবাইকের সঙ্গে তার মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খায়। এতে তিনি আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের