বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ০০:০০আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০০:০২

মানিকগঞ্জ সদর উপজেলায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো এক স্কুলছাত্রী। রবিবার (২৪ জানুয়ারি) সকালে জেলা বারের আইনজীবী ভবনে এই বাল্যবিবাহ বন্ধ করা হয়। এ সময় বরের মামাকে ছয় মাসের কারাদণ্ড এবং কনের বোনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসিল্যান্ড আলী রাজীব মাহমুদ জানান, আগের দিনই (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জেলা বারের আইনজীবী ভবনের একটি কক্ষে জেলার সিঙ্গাইর উপজেলার দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ হওয়ার কথা। এই খবরে রবিবার সকাল থেকেই ওই কক্ষের আশপাশে তিনি (এসিল্যান্ড) একজনকে দায়িত্ব দেন। সকাল ১০টার দিকে ওই লোকের খবর পেয়ে তিনি (এসিল্যান্ড) সেখানে যান। এ সময় বর ও কনেসহ উভয়পক্ষের দুজনকে সেখানে দেখতে পান। এর পর ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তাকে জোর করে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা হয়। পাশাপাশি বরের মামা জাকির হোসেনকে ছয় মাসের কারাদণ্ডদেশ এবং কনের বোন লাকি আক্তারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসিল্যান্ড আলী রাজীব মাহমুদ বলেন, কনে ও বরপক্ষের জিজ্ঞাসাবাদে কোনও আইনজীবীর নাম ও পরিচয় জানা যায়নি। অর্থদণ্ডপ্রাপ্ত ওই নারী নগদ ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছেন। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই ছাত্রীর বিয়ে দেবেন না মর্মেও মুচলেখা নেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে