স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলার ঘটনায় কটিয়াদী থানার ওসি প্রত্যাহার

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪০

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ছান্দপুরে নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের বাড়িতে হামলার ঘটনায় কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিলকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাকে ঢাকা রেঞ্জে প্রত্যাহার করা হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এ তথ্য জানান।

শনিবারের (৬ ফেব্রুয়ারি) ওই হামলা ও ভাঙচুরের ঘটনায় কটিয়াদী থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম ও উপজেলা প্রকৌশলী বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এ মামলায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানান, কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামে স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের বাড়ির পেছনে নিজের একটি জমিতে কমিউনিটি ক্লিনিক নির্মাণকে কেন্দ্র করে শনিবার স্থানীয় এমপির লোকজন ক্লিনিকে হামলা ও ভাঙচুর করে। এমপির সমর্থকদের হামলায় দীর্ঘসময় নিজ বাড়িতে অবরুদ্ধ থাকার পর বিকাল ৪টার দিকে পুলিশ পাহারায় ঢাকায় ফেরেন তিনি।

এর আগে আবদুল মান্নান অভিযোগ করেন, এমপির নির্দেশে নির্মিত কমিউনিটি ক্লিনিক এবং তার বাড়িতে ভাঙচুর ও হামলা করেছে এমপির সমর্থকরা।

এ ব্যাপারে কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মুহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, তাকে না জানিয়ে এলাকার উন্নয়ন কাজ করা হচ্ছিল। খবর পেয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন...

বাড়িতে হামলা, এসিল্যান্ডসহ আহত ১২: ভ্যাকসিনের অনুষ্ঠান উদ্বোধনে এসে ‘অবরুদ্ধ’, ফিরে গেলেন স্বাস্থ্য সচিব

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের