কোটালীপাড়ায় আগুনে পুড়লো ১৩ দোকান, ২ কোটি টাকার ক্ষতি

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে আগুনে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঘাঘর বাজারের মহুয়ার মোড়ে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ‘শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সোহাগের হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকান ঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।’

অগুনে স্থানীয় ইব্রাহীমের ফার্নিচারের দোকান, বাবুল শেখের ওষুধের দোকান, বিপ্লব মোল্লার গ্যারেজ, কামরুলের হোটেল, জাহিদের হোটেল, মাহবুবের ওয়ার্কশপ, সোহাগের হোটেল, ওমরের ফার্নিচারের দোকান, হুমায়ুনের তেলের দোকান, রামকৃষ্ণের হোমিও ওষুধের দোকান, মোজাফফরের ভ্যানগ্যারেজ, গনেশের মিষ্টির দোকান ও খোকন বসুর মিষ্টির দোকানসহ ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিপ্লব মোল্লা বলেন, ‘১৩টি দোকান পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ীই বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। সরকার যদি ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীর সহযোগিতা না করে তাহলে তাদের পথে বসতে হবে।’

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম