কারাবন্দি মুশতাকের মৃত্যু: তদন্ত কমিটির সময় বাড়লো

গাজীপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২২:৩৩আপডেট : ০২ মার্চ ২০২১, ২২:৩৩

গাজীপুরের কাশিমপুর কারাগারের হেফাজতে থাকা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার লেখক মুশতাক আহমেদের (৫৩) মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির সময় আরও পাঁচ দিন বাড়িয়েছে গাজীপুর জেলা প্রশাসন। মঙ্গলবার (২ মার্চ) গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ডিসি জানান, মুশতাক আহমেদের মৃত্যুর আগে তার চিকিৎসায় কারও অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণভাবে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন– গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা। প্রথম দফায় কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। সে অনুযায়ী সোমবার ছিল শেষ দিন। কিন্তু তদন্ত কার্যক্রম শেষ না হওয়ায় কমিটি সময় বাড়ানোর জন্য সোমবার আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটিকে সময় বাড়িয়ে পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যতটুকু জেনেছি গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মুশতাক আহমেদ বাথরুমে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে মুশতাক আহমেদকে মৃত ঘোষণা করেন। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ছোট বালাপুর এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।’

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, ঢাকার রমনা মডেল থানায় মুশতাক আহমেদের বিরুদ্ধে ২০২০ সালের ২ মে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেফতারের পর একই মাসের ৬ মে কারাগারে পাঠানো হয়। গত ২৪ আগস্ট তাকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। ২৫ ফেব্রুয়ারি রাত ৮টা ২০ মিনিটে তিনি মারা যান। পরদিন (২৬ ফেব্রুয়ারি) গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে নিহতের চাচাতো ভাই ডা. নাফিসুর রহমান লাশ গ্রহণ করেন। মুশতাক আহমেদের মৃত্যুর ব্যাপারে গাজীপুর মট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুন...

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

মুশতাক আহমেদের ময়নাতদন্ত সম্পন্ন, অপমৃত্যুর মামলা

কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু

কারাগারে লেখক মুশতাকের মৃত্যু, মধ্যরাতে বিক্ষোভ

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের