সড়কে নবনির্বাচিত মেয়রের স্ত্রী-ছেলেসহ নিহত ৩

সালথা (ফরিদপুর) সংবাদদাতা
০৪ মার্চ ২০২১, ০০:০৭আপডেট : ০৪ মার্চ ২০২১, ০০:১১

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে পৌরসভার নবনির্বাচিত মেয়রের স্ত্রী ও ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়রসহ গুরুতর আহত হয়েছেন আরও সাত জন। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুতর আহতদের সবাইকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন– নগরকান্দা পৌরসভার মেয়র নিমাইচন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫), ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (২৫) এবং মেয়রের সঙ্গী স্থানীয় যুবলীগ নেতা কামাল হোসেন (২৭)।

স্থানীয়রা জানান, পারিবারিক কাজে ভাঙ্গায় গিয়েছিলেন মেয়র। সেখান থেকে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে করে ফিরছিলেন তিনি। ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দার কাইলার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসের। এতে ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী ও সঙ্গী মারা যান। পরে আহত অবস্থায় ছেলে গোবিন্দকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়রকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান