দ্রুতগতিতে মোড় ঘোরাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, চালক নিহত

গাজীপুর প্রতিনিধি
০৬ মার্চ ২০২১, ২১:৪৮আপডেট : ০৬ মার্চ ২০২১, ২১:৪৮

গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক আরাফাত হোসেন (২৫) নিহত হয়েছেন। এসময় বাইকের অপর দুই আরোহী আহত হন। শনিবার (০৬ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কাওরাইদ-জৈনা বাজার সড়কের যুগীরছিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আরাফত ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার বাদশা টেক্সটাইল কারখানায় চাকরি করতেন। তার বাড়ি শেরপুর জেলায়।

ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, নিহত আরাফাত তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে কাওরাইদ যাচ্ছিলেন। কাওরাইদ-জৈনা বাজার সড়কের যুগিরছিট এলাকার ক্রাফটমেন্ট ফুটওয়্যার কারখানার সামনে সড়কে দ্রুতগতিতে মোড় ঘোড়ানোর সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে তিনজনই গুরুতর আহত হন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কে এম নাজমুল আহসান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে মৃত ও অপর দুজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের