কালো কাপড় বেঁধে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ২০:১৫আপডেট : ০৮ মার্চ ২০২১, ২০:১৫

মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। সোমবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্র ইউনিয়ন জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ প্রেস ক্লার চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এতে ছাত্র ইউনিয়নের জেলা শাখার সাবেক সভাপতি এমআর লিটনের সভাপতিত্বে সহ-সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার, কোষাধ্যক্ষ সৈয়দ সাবরিনা সম্পা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অনামিকা আক্তার স্বর্ণাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সহ-সভাপতি রুমা আক্তার বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা নামক যে কালো আইন আছে অনতিবিলম্বে তা বাতিল করতে হবে। এই আইনের জন্য মানুষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারে না। এই আইনের মাধ্যমে দেশে লেখক, সাংবাদিক, মুক্তমনা ও সংস্কৃতির্মীদের গ্রেফতার করা হয়েছে এবং হচ্ছে। এ জন্য অনতিবিলম্বে এই আইন বাতিল করতে হবে এবং এই আইনের মাধ্যমে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি