বড় ভাইকে খুন করে লাশ মাটিচাপা, ৭ দিন পর উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
০৯ মার্চ ২০২১, ১৪:৫৮আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৪:৫৮

নরসিংদীর মাধবদীতে নিখোঁজের সাত দিন পর সোহাগ মিয়া (২২) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্দেহবশত স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে মঙ্গলবার (৯ মার্চ) দুপুর ১২ টার দিকে মাধবদী থানার দাইরের পাড় গ্রাম থেকে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত সোহাগ মাধবদী থানার দাইরের পাড় গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে।

এর আগে, পারিবারিক কলহের জেরে ছোট ভাই জহিরুল ক্রিকেট ব্যাট দিয়ে সোহাগের মাথায় আঘাত করে তাকে হত্যা করে লাশ মাটির নিচে চাপা দেন।

পুলিশ জানায়, ২ মার্চ রাতে সোহাগ নেশাজাতীয় দ্রব্য পান করে বাড়িতে ফিরে। এসময় সোহাগ রাগারাগি করে তার মাকে গালিগালাজ ও মারধর করে। এতে তার বাবা বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও সোহাগ মারধর করে। পরে ছোট ভাইয়ের স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে নেশাগ্রস্ত সোহাগ। এসময় ছোট ভাই জহিরুল ক্রিকেট ব্যাট দিয়ে সোহাগের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সোহাগের লাশ বাড়ির পাশের একটি পুকুর পাড়ে মাটিচাপা দিয়ে লাশ গুম করে রাখে।

এদিকে কয়েকদিন ধরে সোহাগকে দেখতে না পেয়ে সন্দেহ হওয়ায় স্থানীয়রা ৯৯৯ ফোন করে ঘটনাটি অবহিত করেন। পরে মাধবদী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এসময় পুলিশ নিহতের দুই ছোট ভাইয়ের স্ত্রীদের আটক করলে তাদের দেওয়া তথ্যমতে বাড়ির পাশের একটি পুকুরের পাড় থেকে ভেকু মেশিন দিয়ে মাটি খুঁড়ে সোহাগের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার পর লাশটিকে গুম করে রাখা হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের