বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে ৩ বাসে আগুন

সাভার প্রতিনিধি
১২ মার্চ ২০২১, ০০:০৭আপডেট : ১২ মার্চ ২০২১, ০০:২৪

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় কারখানার এক কর্মকর্তা নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে তিনটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় তারা মহাসড়কে চলমান আরও প্রায় ১০-১২টি গাড়িতে ভাঙচুর চালায়। বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শারমিন গ্রুপের এডমিন অফিসার হিসেবে কাজ করতেন ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কারখানা থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই কর্মকর্তা। এ সময় আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাশের নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে শারমিন গ্রুপের ও স্থানীয় শ্রমিকরা সড়ক অবরোধ করে ১০-১২টি চলমান গাড়ি ভাঙচুর করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা তিনটি গাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ বলেন, ‘শ্রমিকরা বাসে অগ্নসংযোগ ও ভাঙচুর করার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে সাড়ে ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি