করোনায় শিবালয়ে নারীর মৃত্যু, আশেপাশের বাড়ি লকডাউন

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২১, ০০:৩২আপডেট : ১৭ মার্চ ২০২১, ০০:৩৩

মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্নয়পুর এলাকায় সুফিয়া (৪১) নামে এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ওই নারীর করোনায় মৃত্যুর খবরে তার বসবাসরত দুটি বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। মৃত সুফিয়া শিবালয় ইউনিয়নের নতুন পাড়ার মৃত ইসলাম মিয়ার স্ত্রী।

শিবালয় উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ইকবাল জানান, সুফিয়া বেগমের গত রবিবার করোনা ধরা পড়ে। পরে গত ১৪ মার্চ ওই নারীকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয় । অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার (১৬ মার্চ) তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার সময় বিকেল ৪টায় তার মৃত্যু হয় ।

রাত ৯ টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে বড়বোয়ালী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমীন রিমন বলেন, ওই নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে বসবাসরত দুইটি বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তিনি জানান, আগামীকাল থেকে মৃত নারীর বাবার বাড়ি অন্বয়পুর ও স্বামীর বাড়ীসহ ওই ইউনিয়নের নতুন পাড়া এলাকায় বসবাসরতদের করোনা পরীক্ষার আওতায় আনা শুরু করা হবে।

ইতিমধ্যে সর্বসাধারণকে সচেতন করতে মাস্ক পরার জন্য বাস স্টেশন, ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক