মানিকগঞ্জে সাত বেডের আইসিইউ চালু বৃহস্পতিবার: স্বাস্থ্য অধিদফতরের ডিজি

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২১, ১৮:৩৫আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৮:৩৭

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে আগামী বৃহস্পতিবারের মধ্যে সাত বেডের আইসিইউ চালু হবে। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিট পরিদর্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারাদেশে লকডাউন দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, মানুষকে করোনা থেকে রক্ষা করতেই এই লকডাউন দেওয়া হয়েছে। লকডাউনের সময় সবাইকে সরকারি নির্দেশনা মানতে হবে। যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বিষয়ে ঘোষণা দেওয়া আছে। লকডাউন কার্যকর করতে আমাদের অবশ্যই সচেতন হয়ে সরকারি নির্দেশনাগুলো মানতে হবে।

তিনি বলেন, লকডাউন কার্যকর করতে স্বাস্থ্য অধিদফতর থেকে সারাদেশের ডিসি, এসপি এবং সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষদের সচেতন করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

স্বাস্থ্যের ডিজি বলেন, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। করোনা ইউনিটের যেখানে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট রয়েছে সেখানে করোনা রোগীদের জন্য আইসিইউ ইউনিট স্থাপন করা হবে। ওখানে সাতটি বেড আমরা নির্বাচন করেছি। বর্তমানে এই সাতটি বেডে সাধারণ রোগী রয়েছে। তাদের অন্যত্র সরিয়ে এখানে করোনা ইউনিট করা হবে যাতে রোগীরা সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সুবিধা পান ও হাইফ্লো নেসাল ক্যানোলা ব্যবহার করতে পারেন। মোট কথা একটি আইসিইউতে যে সুবিধাগুলো থাকে সে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারের (৮ এপ্রিল) মধ্যে যেন এটি চালু হয় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিজি আরও বলেন, এটি চালু করার জন্য যাবতীয় সরঞ্জামাদি নিয়ে আসা হয়েছে। এজন্য ঢাকা থেকে স্বাস্থ্য অধিদফতরের প্রশাসন বিভাগের পরিচালক, হাসপাতাল সার্ভিস বিভাগের পরিচালক এবং হাসপাতাল পরিচালক তাদের সবাইকে নিয়ে আসা হয়েছে। যাতে কাজটি একসঙ্গে করে ফেলতে পারি।

এসময় স্বাস্থ্য অধিদফতরের প্রশাসন বিভাগের পরিচালক ডা. হাসান ইমাম, হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. ফরিদ মিঞা এবং হাসপাতাল সার্ভিস বিভাগের পরিচালক ডা. খুরশীদ আলম, জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশাদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনা টিকার বিষয়ে ডিজি বলেন, করোনার টিকা প্রদান কার্যক্রম শুরুর দিকে আমরা খুব জোরেশোরে করছিলাম। এ কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ৮ এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
লিফটে নীরবতা ভেঙে কথা বলার দিন আজ
লিফটে নীরবতা ভেঙে কথা বলার দিন আজ
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
শত শত যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা ১০ মিনিট পর
শত শত যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা ১০ মিনিট পর