থানার কোয়ার্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ১৫:২৬আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৫:২৬

গোপালগঞ্জের কাশিয়ানী থানার কোয়ার্টার থেকে উপপরিদর্শক (এসআই) রোকোনুজ্জামানের (২৫) জুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েয়ছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোররাতে তার মরদেহটি উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ভোররাতে থানা কোয়ার্টারের সিঁড়ির কাছের রডের সঙ্গে তাকে ঝুলে থাকতে দেখেন নুরুল আনোয়ার নামের অপর এক এসআই। এসময় তিনি নামাজ পড়তে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে সবাইকে খবর দেন বলে জানান এসআই আলমগীর কবীর।

পরে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আলমগীর কবীর আরও জানান, তার মৃত্যুর বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই রোকোনুজ্জামানের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামে। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী