কুড়িয়ে পাওয়া ব্যাগভর্তি টাকা ফিরিয়ে দিলেন যুবলীগ নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২১, ২০:০১আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২০:২৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকা থেকে কুড়িয়ে পাওয়া ব্যাগভর্তি ২ লাখ ৮৫ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারাবো পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে তারাবো পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের সহযোগিতায় টাকার ব্যাগ মূল মালিককে ফিরিয়ে দেওয়া হয়।

গত ৮ এপ্রিল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক কাপড় কিনতে ভুলতা গাউছিয়া পাইকারি কাপড়ের হাটে আসেন। সেখানে যাত্রীবাহী লেগুনায় ব্যাগভর্তি টাকা রেখেই তিনি হাটে চলে আসেন। পরে লেগুনার অপর যাত্রী শাহ আলম টাকা পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। খবর পেয়ে কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক তারাবো পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের সঙ্গে যোগাযোগ করেন। পরে টাকার ও নোটের পরিমাণ প্রমাণ করার পর মোজাম্মেল হকের হাতে টাকা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসীমউদ্দিন, পূর্ব রাজারগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল শেখ, জুলহাস প্রমুখ।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী