ফরিদপুরে করোনায় আরও ৩ জনের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
১৮ এপ্রিল ২০২১, ১৪:৩৭আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৪:৩৭

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে আরও তিন জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে।

তিন জনই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা হলেন পৌরসভার শোভারামপুর এলাকার সানোয়ার বেপারী (৮৫), বায়তুল আমান এলাকার মোসলেমউদ্দিন (৭৫) ও বোয়ালমারী উপজেলার শেকেলা বেগম (৬১)।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬শ ১ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৮শ’ ৩৭ জন। রবিবার (১৮ এপ্রিল) পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৪৪ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫২৬ জন। পরীক্ষার তথ্য অনুযায়ী ফরিদপুরে আক্রান্তের হার শতকরা ২১.২৮ এবং মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।
তবে বিপুল সংখ্যক মানুষ করোনা পরীক্ষা করছেন না বলে ধারণা সচেতন মহলের।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই পুরুষ ও একজন নারী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি