মানিকগঞ্জের সিংগাইরে পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৬, ১০:৩৬আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১০:৪২

মানিকগঞ্জ সিংগাইর

শান্তিপূর্ণ পরিবেশে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিপুল উৎসাহ উদ্দীপনায় পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মীর মোহাম্মদ সাজাহান (প্রতীক জগ), বিএনপি প্রার্থী ও বর্তমান মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া (ধানের শীষ), আওয়ামী লীগের প্রার্থী আবু নঈম মো. বাশার (নৌকা), বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন (নারিকেল গাছ), বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী মাওলানা আশরাফ আলী (দেয়াল ঘড়ি) ও মো. হাফিজ উদ্দিন (মোবাইল ফোন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর ৭ জন ও ৩১ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জামাল উদ্দিন ৩ ডিসেম্বর মারা  যাওয়ার ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

সিংগাইর পৌর সভায় মোট ভোটার সংখ্য ২০ হাজার ১৪ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ১৪১ জন ও পুরুষ ভোটার ৯ হাজার ৮৭৩ জন।

সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে পৌরসভার মোট ১০টি ভোট কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে। এছাড়া রয়েছে স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখিত, সারাদেশের মতো সিংগাইর পৌরসভা নির্বাচন গত ৩০ ডিসেম্বর হওয়ার কথা ছিল। তবে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ অভিযোগে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই স্থগিতাদেশকে স্থগিত করে দেন। এরপর নির্বাচন কমিশন পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে আজ ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের