কাশিমপুর কারাগারে মামুনুল হকসহ ১৪ হেফাজত নেতা

গাজীপুর প্রতিনিধি
১২ মে ২০২১, ১৭:২১আপডেট : ১২ মে ২০২১, ১৭:২১

মাওলানা মামুনুল হক ও ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীসহ হেফাজতে ইসলামের ১৪ নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১১ মে) দিবাগত রাতে তাদের স্থানান্তর করা হয়। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গিয়াস উদ্দিন জানান, নাশকতার মামলায় গ্রেফতার হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকসহ অনেককেই গ্রেফতারের পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। মঙ্গলবার রাতে তাদের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

এর আগে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্যের কারণে মামলায় রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতারের পর প্রথমে তাকে জেলা কারাগারে ও পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ পাঠানো হয়। সম্প্রতি ঢাকার একটি মামলায় রিমান্ডের কারণে তাকে ওই কারাগার থেকে ঢাকায় নেওয়া হয়। সেখান থেকে রিমান্ড শেষে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছিল। পরে তাকে মঙ্গলবার (১১ মে) রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি