হত্যার পর স্ত্রীর লাশ পুকুরে ফেলে দেন ভ্যানচালক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০২১, ১৪:১৬আপডেট : ০৫ জুন ২০২১, ১৪:১৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন এক ভ্যানচালক। এ ঘটনায় মুন্সীগঞ্জ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

নিহত পারভীন আক্তার (৩৫) উপজেলার বালাসুর বানিয়াবাড়ি এলাকার ওহিদুল মুন্সীর (৪০) স্ত্রী। গত বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে ওহিদুলকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (০৪ জুন) বিকালে শ্রীনগর থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বানিয়াবাড়ি এলাকার বাঘাডাঙ্গার একটি পুকুর থেকে পারভীন আক্তারের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পারভীন আক্তারের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করলে হত্যার কথা স্বীকার করেন।

ওহিদুল মুন্সীর জবানবন্দির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, জমি নিয়ে ওহিদুল মুন্সীর সঙ্গে প্রতিবেশী রাজা মিয়া ও তার ভাই ইনসান ডাফার বিরোধ চলছিল। রাজা মিয়া তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলাও করেছেন। প্রতিশোধ নিতে ওহিদুল মুন্সী কৌশলে বাড়িতে পুলিশ আসবে বলে গত বুধবার গভীর রাতে স্ত্রী পারভীন আক্তারকে জানান। পুলিশ থেকে নিরাপদে থাকার কথা বলে রাত দেড়টার দিকে ওহিদুল তার স্ত্রীকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কমলার বিলের নির্জন পুকুর পাড়ে যান। সেখানে ধারালো কাঁচি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন।

এ সময় স্ত্রী বাঁচার আকুতি জানালেও মন গলেনি স্বামীর। হত্যার পর লাশ পুকুরে ফেলে দেন। এ ঘটনায় পারভীনের ভাই জাহাঙ্গীর বাদী হয়ে মামলা করেন। গ্রেফতারের পর হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেন ওহিদুল। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম ভূঞা, পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ও মো. আজগর আলী (অপারেশন)।

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম