৮শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, একজনের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
০৮ জুন ২০২১, ২১:০৭আপডেট : ০৮ জুন ২০২১, ২১:০৭

গাজীপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান ও ব্যবহারের দায়ে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ছয় জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অভিযানকালে প্রায় ৮শ’ অবৈধ আবাসিকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কারাদণ্ড প্রাপ্তের নাম শরিফুল ইসলাম (৩৫)। সে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকার আবুল হোসেনের ছেলে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, গাজীপুরের বিভিন্ন এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিপজ্জনকভাবে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার দিনব্যাপী গাজীপুর মহানগরের কুনিয়া পাছর, তারগাছ ও নাওজোর এলাকার ১০টি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আদালত অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে স্থানীয় ছয় জনকে দুই লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করেন। তাদের মধ্যে অবৈধ সংযোগ প্রদানের মূল হোতা শরিফুল ইসলামকে (৩৫) অর্থদণ্ডসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠান আদালত।

অভিযানকালে প্রায় ৪শ’ বাসাবাড়ির ৮শ’ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত প্রায় দুই কিলোমিটার পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়। অভিযানকালে চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। স্থানীয় অসাধুচক্রের সদস্যরা বিভিন্ন বাড়ির মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ প্রদান করেছিল। 

অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপব্যবস্থাপক প্রকৌশলী এস এম আবু সুফিয়ান ও প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ ও প্রকৌশলী মোশাররফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সাবিনুর রহমান ও মজিবুর রহমান, রাজস্ব উপশাখার সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন, সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন চৌধুরীসহ টেকনিক্যাল টিম উপস্থিত ছিল। 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী