বিমা করার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫

ফরিদপুর প্রতিনিধি
১৬ জুন ২০২১, ০৯:৫০আপডেট : ১৬ জুন ২০২১, ১০:৪৮

ফরিদপুরের মধুখালীতে বিমা করার কথা বলে ডেকে নিয়ে স্থানীয় এক নারী মাঠকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো- উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের কামাল লস্করের ছেলে ইমদাদ লস্কর (৩৮), ইয়াসিন শেখের ছেলে ফরহাদ শেখ (২৫), যাদপপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে জুয়েল শেখ (২৮), রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার বিল মাগুরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ফরিদ মোল্যা (২৪) ও একই গ্রামের মৃত গোলজার মোল্যার ছেলে লিটন মোল্যা (৪০)।  

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৩ জুন) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বিমা কোম্পানির ওই নারী মাঠকর্মীর পূর্বপরিচিত ইমরান নামের এক যুবক নতুন গ্রাহক সংগ্রহের কথা বলে উপজেলার গাজনা ইউনিয়নের চর নওপাড়া গ্রামের ইমদাদ লস্করের কাছে পাঠায়। রবিবার (১২ জুন) বিকাল ৩টার দিকে ওই নারী চর নওপাড়া গ্রামে গেলে ফিরোজ খন্দকারের পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে ইমদাদসহ তিন যুবক। পরে ওই নারীর সোনার চেইন ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পরদিন মধুখালী থানায় মামলা করেন ওই নারী। মামলার পর অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মামলার এজাহারনামীয়  আসামিদের গ্রেফতার করা হয়েছে। পাঁচজনের মধ্যে তিনজন আদালতে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ভুক্তভোগী নারীর মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের