ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ায় প্রাণ গেলো কলেজছাত্রের

সুনামগঞ্জ প্রতিনিধি
২৮ জুন ২০২১, ০১:২৩আপডেট : ২৮ জুন ২০২১, ০৩:১৪

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নাজিমুল ইসলাম জায়গীরদার (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় খালিছ মিয়া নামের একজন আহত হয়েছেন।

রবিবার (২৭ জুন) বিকেলে উপজেলার বড়মোহা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিমুল ইসলাম জাউয়াবাজার ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ও বড়মোহা গ্রামের আনসার মিয়া জায়গীরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বড়মোহা গ্রামের ঈদগাহ মাঠে দুই পরিবারের শিশুরা ক্রিকেট খেলছিলো। একপর্যায়ে শিশুদের মধ্যে খেলা নিয়ে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে শাহী খায়ের গোষ্ঠীর লোকজন প্রতিপক্ষ তৌফিকুল ইসলাম জায়গীরদারের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নাজিমুল ঘটনাস্থলে নিহত হন। তার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নাজিমুলের বড় ভাই তৌফিকুল ইসলাম জায়গীরদার বলেন, বড়মোহা গ্রামের শাহী খায়ের গোষ্ঠীর সঙ্গে আমাদের বিরোধ ছিলো। শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আমার ভাইকে হত্যা করেছে প্রতিপক্ষ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত ও আরেকজন আহত হয়েছেন। অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে।

/এএম/ /এফআর/
সম্পর্কিত
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
নারায়ণগঞ্জে নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’