চার দিনের ব্যবধানে দুই ভাইয়ের প্রাণ গেলো করোনায়

গাজীপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ১৩:০৫আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৩:২৭

গাজীপুরের কালিয়াকৈরে চার দিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে দুই ভাই মারা গেছেন। তারা হলেন- উপজেলার জাথালিয়া গ্রামের মৃত নওশের আলীর ছেলে মামুন মিয়া (৫০) ও শহীদ মিয়া (৪৫)। এছাড়া একই গ্রামের তরফ আলীর ছেলে বশির উদ্দিন বাচ্চু (৪২) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

রবিবার (৪ জুলাই) উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই গ্রামের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।

এলাকাবাসীর বরাত দিয়ে আব্দুল হাকিম জানান, গত মঙ্গলবার (২৯ জুন) করোনায় আক্রান্ত হয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে শহীদের মৃত্যু হয়। এর চার দিন পর শনিবার (৩ জুলাই) তার বড় ভাই মামুন করোনায় শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই উপসর্গ নিয়ে শনিবার নিজ বাড়িতে বাচ্চুর মৃত্যু হয়। চার দিনের ব্যবধানে একই গ্রামে তিন জনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

তিনি আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের লাশ বিশেষ প্রক্রিয়ায় দাফন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে। গ্রামে চলাচল ও সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি