প্রাইভেট কারে গরু চুরি, পালানোর সময় দুর্ঘটনার শিকার

গাজীপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ২০:৪৩আপডেট : ০৫ জুলাই ২০২১, ২০:৪৪

গাজীপুরে পুলিশের ধাওয়ায় ফেলে যাওয়া একটি প্রাইভেট কার থেকে চারটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ সময় একটি গরু মারা যায়। মৃত গরুর মাংস বিক্রির সময় দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার (০৫ জুলাই) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন- টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার মৃত আদম আলির ছেলে দুলাল (৪০) ও একই এলাকার আব্দুল জব্বারের ছেলে আহমেদ উল্লাহ (৪৫)। দুপুর ১২টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকার ওয়ান ব্যাংক শাখার পেছন থেকে তাদের আটক করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শাহ আলম বলেন, প্রাইভেট কারে গরু নিয়ে পালানোর সময় একটি গরু মারা যায়। সেটিকে সড়কের পাশ থেকে তুলে নিয়ে যান আটক ওই দুই ব্যক্তি। সকাল ৮টার দিকে এরশাদনগর ওয়ান ব্যাংক শাখার পেছনে নিয়ে মৃত গরুটি জবাই করে বিক্রি করেছিলেন তারা। খবর পেয়ে তাদের আটক করা হয়। এ সময় গরুর মাংসগুলো জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি প্রাইভেট কার থেকে চারটি চোরাই গরু উদ্ধার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, কাপাসিয়া থেকে প্রাইভেট কারে গরু নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল চোর চক্র। সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকা পার হওয়ার সময় সন্দেহ হলে তাদের গাড়ি থামানোর সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় পুলিশ ধাওয়া দিলে প্রাইভেট কার থেকে দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। 

ফেলে যাওয়া প্রাইভেট কার থেকে তিনটি গরু জীবিত ও একটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে একটি গরু অসুস্থ হয়ে পড়লে জবাই করা হয়। দুটি গরু ও প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। গরুর মালিক কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাঁদপুর ইউনিয়নের ভাকুছাত গ্রামের ফয়েজ উদ্দিনকে দুটি গরু বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার।

/এএম/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম