টাঙ্গাইলে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ১২:৫৩আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৭:১৮

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বুধবার (০৭ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকার ৬৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৯ দশমিক ৫১ শতাংশ। এই সময়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে করোনায় সাত জন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫৭৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৬ জনের।

ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মানার বিকল্প নেই। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়াসহ সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, ‘হাসপাতালে করোনা ও উপসর্গের রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ১৩৪ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা ইউনিটে ৮১ জন ও আইসোলেশন ওয়ার্ডে ৫৩ জন। গতকালের চেয়ে রোগীর সংখ্যা কমেছে।’

/এএম/
সম্পর্কিত
হোয়াইট হাউজের বন্দুকধারী শনাক্ত, ‘যিশুর অবতার’ বলে দাবি করতেন তিনি
এইডসের ‘রেডজোন’ সিরাজগঞ্জ, আক্রান্ত ২৫৫ জন, আছে শিক্ষার্থীও
উত্তরায় বিমান বিধ্বস্তডিএনএ টেস্টে ৫ শিশুর পরিচয় শনাক্ত: সিআইডি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম