উত্তরায় বিমান বিধ্বস্ত

ডিএনএ টেস্টে ৫ শিশুর পরিচয় শনাক্ত: সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুলাই ২০২৫, ১৭:২২আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৮:৪৫

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহতদের মধ্যে পাঁচ জন মেয়েশিশুর পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির ফরেনসিক বিভাগের ডিএনএ ল্যাবে নমুনা পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার সম্পা ইয়াসমিন। তিনি বলেন, ‘গত ২১ জুলাই দুর্ঘটনার পরদিন, ২২ জুলাই ঢাকা সিএমএইচে রক্ষিত অজ্ঞাত মৃতদেহ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তী সময়ে এসব নমুনার ডিএনএ বিশ্লেষণ করে ৫ জন মেয়েশিশুর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।’

এসপি সম্পা ইয়াসমিন বলেন, ‘২৩ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট ৫টি পরিবারের ১১ জন সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। সেগুলোর সঙ্গে মিলিয়ে নিচের পাঁচ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।’

শনাক্ত পাঁচ জনের পরিচয়

১️। মো. ফারুক হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে ওকিয়া ফেরদৌস নিধি। 

২️। মো. বাবুল ও মাজেদা দম্পতির মেয়ে লামিয়া আক্তার সোনিয়া।

৩️৷ মো. আব্বাস উদ্দিন ও মোসা. মিনু আক্তার দম্পতির মেয়ে আফসানা আক্তার প্রিয়া।

৪️। মো. শাহাবুল শেখ ও মিসেস মিম দম্পতির মেয়ে রাইসা মনি। 

৫️. আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তার দম্পতির মেয়ে মারিয়াম উম্মে আফিয়া।

সিআইডি জানিয়েছে, বাকি অজ্ঞাত মৃতদেহ বা দেহাংশের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার কাজ অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মরদেহের অবস্থা এতটাই বিকৃত ছিল যে কেবল ডিএনএ পরীক্ষার মাধ্যমেই পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে দেড় শতাধিক মানুষ হতাহত হন এবং এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনাক্ত করা নিহতদের অধিকাংশই শিক্ষার্থী।

/এবি/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সেই তাহসিনকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী
মাইলস্টোন ট্র্যাজেডির একবছর: রাজউকের সাত নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো মাইলস্টোন স্কুল
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ