শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে হঠাৎ চাপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০২১, ১০:৪৪আপডেট : ০৯ জুলাই ২০২১, ১০:৫৯

লকডাউনের মধ্যেও হঠাৎ করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যান ও যাত্রীর সংখ্যা বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও ছোট ছোট যানে ও পায়ে হেঁটে যাত্রীরা ঘাটে পৌঁছে পদ্মা পাড়ি দিয়ে যাচ্ছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

শুক্রবার (৯ জুলাই) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট গলে শতশত প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলকে ঘাটে আসতে দেখা গেছে। আর পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপের সংখ্যাও বেড়েছে।

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে হঠাৎ চাপ এ বিষয়ে মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ঢাকা ও আশপাশের জেলা থেকে দীর্ঘ মহাসড়ক পেরিয়ে যখন প্রাইভেটকারসহ অন্যান্য ছোট গাড়ি ঘাটে চলে আসে তখন সেগুলো ফেরিতে পার না করে পারা যায় না।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের কয়েকজন কর্মকর্তাও ঘাটে চাপ বাড়ার তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, নৌরুটে সকাল থেকে ১০টি ফেরি চলাচল করছে। তবে ঘাটে নদী পারের অপেক্ষায় ছোট বড় মিলিয়ে সাড়ে তিনশ' যানবাহন রয়েছে। পায়ে হাঁটা যাত্রীরাও ভিড় করছেন। 

/টিটি/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম