দীর্ঘ সময়েও আগুন নেভাতে না পারায় স্থানীয়দের হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০২১, ১২:৫৬ আপডেট : ০৯ জুলাই ২০২১, ১২:৫৬

দীর্ঘ সময়েও রূপগঞ্জের সেভান জুস ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে না আসায় কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন স্থানীয়রা। হামলায় ঘটনাস্থলে থাকা সাংবাদিক ও পুলিশ সদস্যরাও আহত হন। এসময় হামলাকারীরা কারখানার গেটের সঙ্গে থাকা আনসার ক্যাম্পেও হামলা চালায় ও তিনটি শটগান ছিনিয়ে নেয়। পরে অবশ্য দুটি শটগান উদ্ধার করা হলেও একটি শটগান উদ্ধার করা যায়নি। 

যে কারণে দীর্ঘ সময়েও নিয়ন্ত্রণে আসেনি জুস ফ্যাক্টরির আগুন

হামলার পর কারখানার ভেতরে ইট-পাটকেল পড়ে ছিল শুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা কারখানার অভ্যন্তরে থাকা বেশকিছু গাড়ি ও মোটরসাইকেলেও ভাঙচুর চালায়।  

১৭ ঘণ্টায় নেভেনি জুস কারখানার আগুন, নিহত ৩

স্থানীয়দের অভিযোগ, গতকাল আগুন লাগার পর থেকে স্থানীয় লোকজন আগুন নেভাতে চাইলে গেটের সামনে সিকিউরিটি গার্ডরা দুর্ব্যবহার করেন। কিন্তু দীর্ঘ সময় চলে যাওয়ার পরও আগুন নেভাতে না পারায় সকালে নিহতের স্বজন ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেন। পরে তারা কারখানায় হামলা চালান। এসময় তারা কারখানার প্রশাসনিক ভবনের জানালার কাঁচ, দরজা একটি প্রাইভেটকার ও মাইক্রোবাস ভাংঙচুর করে। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে ও ট্রাক ভাঙচুর করে।

দীর্ঘ সময়েও আগুন নেভাতে না পারায় স্থানীয়দের হামলা এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, স্থানীয় উৎসুক জনতা কিছুটা উত্তেজিত হয়ে উঠেছিলো। পরে পুলিশ তা নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক