শিমুলিয়া-বাংলাবাজার নৌ-পথে যাত্রী ও যানবাহনের চাপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০২১, ১৬:২৪আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৬:২৪

কঠোর লকডাউনের শেষ দিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ পথ শিমুলিয়া-বাংলাবাজার নৌ-পথের ফেরিগুলোতে বেড়েছে যাত্রী ও যানবাহনের সংখ্যা। 

বুধবার (১৪ জুলাই) সকাল থেকে বিভিন্ন উপায়ে যাত্রীরা ঘাটে এসেছেন এবং ফেরি পার হয়েছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ কিছুটা কমে যায়। 

গত শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (​বিআইডব্লিউটিসি) নিষেধাজ্ঞার পরও ফেরিতে পার হয়েছে যাত্রী ও যানবাহন। ঘাট কর্তৃপক্ষ দাবি করেছিল, যাদের জরুরি প্রয়োজন; তারাই চেকপোস্ট পার হয়ে ঘাট পর্যন্ত আসতে পেরেছেন। তাদের পারাপার করা হয়েছে।

ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ সম্পর্কে জানতে চাইলে ​বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের  ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ বলেন, এই নৌ-পথে বর্তমানে ১১টি ফেরি চলছে। বর্তমানে ঘাটে শতাধিক ছোটবড় যান রয়েছে। সকালে ভিড় থাকলেও এখন নেই। ঘাট এলাকা স্বাভাবিক। 

তিনি বলেন, লকডাউনের আগে ঘাটে যেমন ভিড় থাকতো তার তুলনায় এখন ভিড় কম। সারাদিনে দুই হাজারের কম যানবাহন ফেরিতে পার হয়েছে। যাত্রীদের চাপও মোটামুটি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী